শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসু মিয়া (৬০) মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরি মধ্যপাড়া গ্রামে মোকছেদ আলী বেপারির ছেলে।

নিহতের মেয়ে রুবিনা আক্তারের অভিযোগ, তার স্বামী জুয়েল মিয়া দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকেন। স্বামী বাড়িতে না থাকায় শ্বশুর বাড়ির লোকজন তাকে নানাভাবে নির্যাতন করে জমি দখলের জন্য বাড়ির মাঝখানে বেড়া দিয়েছে। এ ঘটনা রুবিনা তার বাবা হাসু মিয়াকে জানালে ঘটনার মীমাংশার জন্য শুক্রবার সকালে তিনি সরিষাদাইর গ্রামে মেয়ের বাড়িতে আসেন।

এ খবর পেয়ে তার শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে আমির হামজার নেতৃত্বে সজল, নিলুফা, শান্তা ও লাইলীসহ আট জন মিলে লাঠিসোঠা নিয়ে বাবা হাসু মিয়া ও তার ওপর হামলা করেন। এতে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসু মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি শেখ আবু সারেহ মাসুদ করিম জানান, ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular