সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, সখীপুর উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবালসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
