মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি, অসাধু কসাইয়ের কারাদন্ড

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি, অসাধু কসাইয়ের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: মানুষের সাথে মিথ্যা কথা বলে ও প্রতারণা করে মরা গরুর মাংস বিক্রির দায়ে টাঙ্গাইলে ভূঞাপুরে হাসমত মন্ডল (৪৪) নামে এক অসাধু ব্যবসায়ী (কসাইকে) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মন্ডলের ছেলে।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার এ বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড়ে মরা গরুর মাংস বিক্রির সময় তাকে হাতেনাতে ধরে কারাদন্ড দেন।

স্থানীয়রা জানান, মাংস ব্যবসায়ী হাসমত মন্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অসুস্থ ও মরা গরু সংগ্রহ করে সেই মাংস বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।এরইন্যায় শনিবার রাতে অলোয়ার মিঞাবাড়ি মোড়ে বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

এরপর স্থানীয়রা মরা গরুর মাংস বিক্রির বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ী হাসমত মন্ডলকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় মাংস ব্যবসায়ী হাসমত মন্ডল মরা গরুর মাংস বিক্রির কথা স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে ভেটেনারি সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরুর মাংস বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular