মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাআওয়ামী লীগ নেতার জামিন স্থগিত হওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নেতার জামিন স্থগিত হওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় জামিন স্থগিত হওয়ায় টাঙ্গাইলে সচেতন সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) রাত ৭টার দিকে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ মিছিল শেষ করে শহরের ছয়আনি বাজারে তারা মিষ্টি বিতরণ করেন।

বিক্ষোভ মিছিলে স্লোগানে দাবি জানিয়ে তারা বলেন, ধর্ষণকারীর সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।

বিক্ষোভ-মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদের সভাপতি খান মোহাম্মদ রুবেল, জেলা যুবলীগ নেতা আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা সাগর সিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিব হোসেন প্রমুখ।

রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এর আগে ১৮ এপ্রিল তাদের চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন অন্তঃসত্ত্বা এক কিশোরী। এর আগে তাকে নানাভাবে হুমকি দেয়া হতো।

এ নিয়ে ৬ এপ্রিল বিকেলে ওই কিশোরী আদালতে দণ্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেন। টাঙ্গাইলের প্রভাবশালী এমপির বড় ভাইয়ের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular