নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে তিন বোন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা হলেন- সুমাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম ও রাবিয়া ইসলাম। তারা সখীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলামের মেয়ে।
জানা যায়, রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হওয়ায় এসএসসি পরীক্ষা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছো ও তারা সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।
এ বিষয়ে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোনই মেধাবী শিক্ষার্থী। ওরা বিগত পরীক্ষাগুলো ভাল রেজাল্ট করেছে। আশা করছি, এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা রাখবে।
