রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আরপিডিও’র উদ্যোগে র‌্যালি আলোচনা সভা

টাঙ্গাইলে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আরপিডিও’র উদ্যোগে র‌্যালি আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে পসশিক পর্যদ ও আরপিডিও’র উদ্যোগে নারী শ্রমিকদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শত নারী শ্রমিক অংশ নেয়।

সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয় হল রুমে ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফাম এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম। এতে পসশিক পর্যদ ও আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, সেবক এর নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন, উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স এর স্বাস্থ্য কর্মি ছানোয়ারা খাতুন, ব্র্যাকের জেলা কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ প্রমুখ। কোঅর্ডিনেটর ইডব্লিউ সিএস সোয়েব লিংকন অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় পসশিক পর্যদ ও আরপিডিও ও ইউরোপীয় ইউনিয়ন, অক্সফাম এর কর্মকর্তা এবং নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular