বাসাইলে নবনির্বাচিত মেয়রকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধার আব্দুর রহিম আহমেদকে সংবর্ধণা দিয়েছে পৌর মুক্তিযোদ্ধা কমান্ড। সোমবার (৯ জুলাই) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধণা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বাসাইল পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক জাহাঙ্গীর আলম খানশুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।

সভায় নবনির্বাচিত মেয়র আব্দুর রহিম আহমেদ বাসাইল পৌরসভার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩০ জুন এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ৪ হাজার ৭শ’ ৬০ ভোট পেয়ে বিজয়ী হন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর