শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাশুরু হয়েছে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন

শুরু হয়েছে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন

মোঃ কাইয়ুম মিয়া,
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
:৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন আজ বুধবার(৫ জুন) সকাল ৮ থেকে অনুষ্ঠিত হয়েছে।ভোট চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

জানাগেছে,এ উপজেলা থেকে মোট ৩ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন।আর ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী।

উল্লেখ্য,এ উপজেলাটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৮ শত ৫১ জন।এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১শত ১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭শত ৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular