শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে কারাগার থেকে ১৪৬ জন মুক্ত

টাঙ্গাইলে কারাগার থেকে ১৪৬ জন মুক্ত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগার থেকে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মামলায় পুলিশ বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল।

এ বিষয়ে টাঙ্গাইলে জেলা সুপার মো. মোকলেছুর রহমান জানান, টাঙ্গাইলের আদালত ১৪৬ জনকে জামিনে মুক্তির আদেশ দেয়। আদালত থেকে কারাগারে জামিনের কাগজ পাওয়ায় গত মঙ্গলবার বিকালে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular