বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসড়ক দুর্ঘটনায় সখীপুরে যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সখীপুরে যুবকের মৃত্যু

সখীপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের সখীপুরে রুবেল আহম্মেদ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে ঢাকা-সাগরদিঘী সড়কের বাঁশতৈল বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রুবেল পৌরসভার ৫ নং ওয়ার্ডের গড়-গোবিন্দপুর এলাকার নুরুলহুদা ওরফে  তারা মেকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রুবেল মোটরসাইকেল যোগে হোসেন মার্কেট থেকে সখীপুর ফেরার পথে বাঁশতৈল বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাঠ ভর্তি টাক্ট্রেরের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার এলাকায় ও তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular