Homeবিবিধসখীপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সখীপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

টাঙ্গাইলের সখীপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা আরও জোরদার হবে বলে আয়োজকরা জানান।

RELATED ARTICLES

Most Popular