নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত শোডাউনটি বেরবাড়ী, নলুয়া, সাবরা বাজার, বহুরিয়া ও শোলাপ্রতিমা হয়ে যাদবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চে অংশগ্রহণ এবং কর্মসূচি সম্পর্কে নেতাকর্মীদের উৎসাহিত করতেই এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়েছে।
