নিজস্ব প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।

মঙ্গলবার পরিদর্শনকালে তিনি মির্জাপুর থানাধীন কুমুদিনী কমপ্লেক্সের রণদা প্রসাদ সাহা পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের অন্যান্য কর্মকর্তা, পূজামণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর