নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে বাঘিল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫ জন হতদরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি অসুস্থ দুইজনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনটির লক্ষ্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের মুখে হাসি ফোটানো এবং বাঘিল গ্রামকে একটি মানবিক ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা।
এ মানবিক কার্যক্রম এগিয়ে নিতে দেশে ও প্রবাসে থাকা সবার সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
