সখীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির নতুন নেতৃত্বে যারা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ও পৌর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় পার্টির কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটিতে আব্দুস সামাদ সিকদারকে সভাপতি এবং মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

অন্যদিকে, পৌর জাতীয় পার্টির নতুন কমিটিতে ডা. শাহাদাত হোসেনকে সভাপতি এবং মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবনির্বাচিত নেতাদের নেতৃত্বে সখীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর