নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা মোবাইল ব্যবসায়ী সমিতি ও মোবাইল সার্ভিসিং সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল শিকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুজন মিয়া। অন্যদিকে, মোবাইল সার্ভিসিং সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইশরাক আহমেদ রফিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দেওবাড়ি কলম্বো মাঠে আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
