ধনবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি মাহবুবুল আলম পলাশ ওরফে ক্যাডার পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাহবুবুল আলম পলাশ ধনবাড়ী উপজেলার প্যারিআটা গ্রামের মৃত ম্যানেজার খোরশেদ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থানায় দায়ের করা ২০ নম্বর মামলায় (তারিখ: ৩০ অক্টোবর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় তাকে আসামি করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি।

গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মাহবুবুল আলম পলাশকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর