ধনবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযান, রেজিস্ট্রেশনবিহীন ২৪ মোটরসাইকেল আটক

মো: পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ২৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক পুলিশের টিআই কাউসার ও জুয়েলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ রেজিস্ট্রেশন না থাকায় ২৪টি মোটরসাইকেল আটক করা হয়।

অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

এ বিষয়ে টিআই কাউসার সাংবাদিকদের জানান, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের এ অভিযান পরিচালনা করা হচ্ছে। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সড়কে চলাচল করা আইনত দণ্ডনীয়। তাই কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র নিশ্চিত করে সড়কে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

ট্রাফিক পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে সড়কে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর