মধুপুরে তিন পুত্রসন্তানের জন্ম: খুশিতে আত্মহারা বাবা-মা: নবজাতকরা সুস্থ

নিজস্ব প্রতিবেদক
‎টাঙ্গাইলের মধুপুরে সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫) নামে এক গৃহবধূ। মা ও নবজাতক তিন সন্তান সুস্থ থাকায় আনন্দে আত্মহারা বাবা লিটন মিয়া (৩০)।

‎শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।লিটনের বাড়ি গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকায়। প্রসূতি সুবর্ণার বাড়ি বেরিবাইদ ইউনিয়ন মাগুন্তিনগর গ্রামে।

‎হাসপাতালে চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী ও ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

‎তিন সন্তানের বাবা লিটন মিয়া জানান, অনেক চিকিৎসার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে আজ আমার স্ত্রী তিনটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। আমি অনেক খুশি, আনন্দে আত্মহারা। আমার স্ত্রী ও তিন সন্তান ভালো আছে। এ চিকিৎসাসেবায় দায়িত্ব পালনকারী চিকিৎসক ও হসপিটাল কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর