মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeখেলাধুলা২০০৫ থেকে ২০১৮, বাংলাদেশের যত ওয়ানডে সিরিজ জয়

২০০৫ থেকে ২০১৮, বাংলাদেশের যত ওয়ানডে সিরিজ জয়

সর্বশেষ দেশের মাটিতে বাংলাদেশ সিরিজে জয় করেছিল জিম্বাবুয়ে বিপক্ষে ২০০৯। সেবার ৪-১ জিম্বাবুয়ে মাটিতে সিরিজটি জিতে নেয় টাইগাররা। কিন্তু এরপর আর সিরিজ জেতা হয়নি। সর্বপ্রথম এই জিম্বাবুয়ে বিপক্ষে ২০০৫ সালে দেশের মাটিতে জিম্বাবুয়েকে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারায় স্বাগতিক বাংলাদেশ।

আর এর মাধ্যমে ওয়ানডে সিরিজ জয়ের যাত্রা শুরু। তবে বিদেশের মাটিতে প্রথম যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কেনিয়ার মাটিতে কেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিদেশের মাটিতে সিরিজ জয়ের যাত্রা শুরু করে। যদিও বাংলাদেশ বিদেশের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তেমন সাফল্য নেই।

অবশেষে দীর্ঘ ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজে জিতলো বাংলাদেশ। আর শুধু সিরিজ জেতা নয় যেকোন পুর্ণ শক্তিশালী দলের সাথে প্রথম সিরিজ জয়। অবশ্য ২০০৯ সালে বাংলাদেশে বিদেশের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জেতার সুযোগ ছিলো কিন্তু সেবার ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে ধোলাই করে ঠিকই কিন্তু পুর্ণ শক্তিশালী দল ছিলনা ওয়েস্ট ইন্ডিজের। তাই পুর্ণ শক্তিশালী দলের সাথে এবাই প্রথম সিরিজ জিতলো বাংলাদেশ।

গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ২-১ তে হারিয়ে বিদেশের মাটিত ৫টি এবং ঘরের মাঠে ১৭টি জিতলো মাশরাফি বাহিনী। আর সব মিলিয়ে ২২তম ওয়ানডে সিরিজ জয় করলো বাংলাদেশ দল।

দেখে নিন একনজরে ওয়ানডেতে বাংলাদেশের ২২টি সিরিজ জয়
প্রতিপক্ষ – সাল – ব্যবধান – স্বাগতিক দেশ
জিম্বাবুয়ে – ২০০৫/০৫ – (৩-২) – বাংলাদেশ
কেনিয়া – ২০০৫/০৬ – (৪-০) – বাংলাদেশ
কেনিয়া – ২০০৬ – (৩-০) – কেনিয়া
জিম্বাবুয়ে – ২০০৬/০৭ – (৫-০) – বাংলাদেশ
স্কটল্যান্ড – ২০০৬/০৭ – (২-০) – বাংলাদেশে
জিম্বাবুয়ে – ২০০৬/০৭ – (৩-১) – জিম্বাবুয়ে
আয়ারল্যান্ড – ২০০৭/০৮ – (৩-০) – বাংলাদেশ
জিম্বাবুয়ে – ২০০৮/০৯ – (২-১) – বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ – ২০০৯ – (৩-০) – ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে – ২০০৯ – (৪-১) – জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে – ২০০৯/১০ – (৪-১) – বাংলাদেশ
নিউজিল্যান্ড – ২০১১/১২ – (৪-০) – বাংলাদেশ
জিম্বাবুয়ে – ২০১১/১২ – (৩-১) – বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ – ২০১২/১৩ – (৩-২) – বাংলাদেশ
নিউজিল্যান্ড – ২০১৩/১৪ – (৩-০) – বাংলাদেশ

জিম্বাবুয়ে – ২০১৪ – (৩-০) – বাংলাদেশ
পাকিস্তান – ২০১৫ – (৩-০) – বাংলাদেশ
ভারত – ২০১৫ – (২-১) – বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা – ২০১৫ – (২-১) – বাংলাদেশ
জিম্বাবুয়ে – ২০১৫ – (৩-০) – বাংলাদেশ
আফগানিস্তান – ২০১৬ – (২-১) – বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ – ২০১৮ – (২-১) – ওয়েস্ট ইন্ডিজ

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular