শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeখেলাধুলাভূটানকে হারিয়ে ফাইনালে বঙ্গকন্যারা

ভূটানকে হারিয়ে ফাইনালে বঙ্গকন্যারা

সাফ অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টের উত্তেজনাকর সেমিফাইনালে স্বাগতিক ভূটানকে ৫-০ গোলের বন্যায় ভাসিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আঁখি খাতুনরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভূটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।

পাকিস্তানকে ১৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠেছিল বাংলাদেশ।

টুর্নামেন্টে ফাইনালের আগ পর্যন্ত ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ২২ গোল দেয়ার বিপরীতে নিজেদের রক্ষণদূর্গ অটুট-অক্ষত রেখেছেন মান্দা মারিয়ারা। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular