শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যুর ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যুর ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আলুপাকুটিয়া গ্রামের আফাজ উদ্দিনের (৫০) স্ত্রী ফুলজান বেগম (৪৫) বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হওয়ার ৫ মাস পর মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশ এ ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

গতকাল বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ এর উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ,দিঘর ইউ.পি চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ(মামুন), ঘাটাইল থানার এসআই মো.আব্দুল মান্নান মিয়া’সহ সঙ্গীয় ফোর্স। লাশ উত্তোলনের খবর এলাকায় ছড়িয়ে পরলে কয়েক হাজার উৎসুক জনতা ভিড় করে। স্বজনদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে।

উল্লেখ্যঃ গত ২৫ মার্চ ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তিন দিন পর (২৮ মার্চ) ওই তারে জড়িয়ে মারা যান ওই গ্রামের আফাজ উদ্দিনের (৫০) স্ত্রী ফুলজান বেগম (৪৫) সিমেন্টের খুঁটিতে হালকাভাবে লাগিয়ে রাখা অত্যাধিক উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার। ছিড়ে পড়া এরকম একটা তারেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান ফুলজান বেগম।ফুলজানের ছেলে মো. সুমন হোসেন বলেন, “ঝড়ে বিদ্যুতের কভারবিহীন তার ছিঁড়ে পড়ে। এর তিন দিন পর সকালে মা (ফুলজান বেগম) জমির ধান দেখতে গেলে ওই তারের স্পর্শে তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টায় ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।”

ফুলজান বেগমের মৃত্যুর পর তার ছেলে সুমন ও মেয়ে খাদিজা আক্তার বাদি হয়ে বিদ্যুৎ লাইন ত্রুটিপূর্ণ রাখায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লাশ কবর থেকে উত্তোলন পূর্বক ময়না তদন্তের আদেশ দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular