দেলদুয়ারে ডোবা থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, তথ্যপ্রযুক্তিতে পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ডোবা থেকে আক্তার হোসেন (৪৭) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের সিলিমপুর এলাকায় টাঙ্গাইল-নাগরপুর সড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আক্তার হোসেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সাফলাবাড়ী এলাকার বানু মন্ডলের ছেলে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর