Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই কিশোর নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই কিশোর নিহত

জামুর্কি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা, ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুদ্র (১৩) ও ঝলক (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুদ্র জামুর্কি এলাকার ডালিমের ছেলে। ঝলক গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে। ঝলক বেড়াতে রুদ্রদের বাড়িতে এসেছিল। সে রুদ্রর কাকার শ্যালক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় মহাসড়কে চলাচলরত একটি অজ্ঞাত গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে সড়কের আইল্যান্ডের অপর পাশে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার কারণ এবং গাড়িটি শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

Most Popular