মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ৬ নম্বর আনাইতারা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আহসান হাবীব (শওকত)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মির্জাপুর উপজেলা এনসিপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা এনসিপির সদস্য সচিব মো. লিটন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া ও সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, উপজেলা এনসিপির সদস্য মো. আব্দুল্লাহ, এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির মির্জাপুর উপজেলা আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম এবং এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির টাঙ্গাইল জেলার যুগ্ম সদস্য সচিব জুবায়েদ ইসলাম নিঝুম ও সংগঠক মানিক আহমেদ হিমু।
