নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা মিছিল করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মুনিরুল হক মুনীরের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, বাবু অমল ব্যানার্জী ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম।
এ ছাড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, মাসুদ করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, আমিনুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
