সোমবার, জুন ২৯, ২০২৬
Homeখেলাধুলাঅক্টোবরে সৌদি আরবে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

অক্টোবরে সৌদি আরবে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

২০১৮ সালের ‘সুপার ক্লাসিকো’ আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী অক্টোবরে। সৌদি আরবের মাটিতে মাসের ১৬ তারিখে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ মানেই আলাদা এক উন্মাদনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেকাওদের বিপক্ষে দুইবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া আলবিসেলস্তেদের ম্যাচ ঘিরে পুরো বিশ্ব কাঁপে ফুটবল জ্বরে।

তাই এবারে নিজ দেশের ফুটবল ভক্তদের সরাসরি আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিতে চায় সৌদি আরব। দেশটির সাধারণ ক্রীড়া বিষয়ক কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ শুক্রবার সুপার ক্লাসিকো আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ অক্টোবর রিয়াদে তারা স্বাগতিক সৌদির মুখোমুখি হবে। এর চারদিন পর জেদ্দায় আর্জেন্টিনাকে মোকাবেলা করবে তারা।

এদিকে শনিবার সকালে বিশ্বকাপের পর প্রথমবারের মতো প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। নেইমাররা ২-০ গোলে যুক্তরাষ্ট্রকে ও মেসিবিহীন তরুণ আর্জেন্টাইন দল ৩-০ গোলে গুয়াতেমালাকে হারিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular