শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeজাতীয়‘অফিস থেকে ফোনে বলছে, তাড়াতাড়ি না এলে চাকরি থাকবে না’

‘অফিস থেকে ফোনে বলছে, তাড়াতাড়ি না এলে চাকরি থাকবে না’

পোশাক কারখানা খুলে দেয়ায় চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে এই রুটে ঢাকায় ঢুকছেন শত শত মানুষ। এদিকে, ঘাট কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে ফেরি চলাচল করছে।

একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে চাকরি হারানোর ভয় নিয়েই কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে দলে দলে মানুষকে নৌপথ পার হতে দেখা যায়।

ফেরিগুলোতে গাদাগাদি করে পোশাক শ্রমিকদের ঘাট পার হতে দেখা যায়। গণপরিবহন না থাকায় ছোট ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে চারগুণ ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা।

একজন নারী বলেন, কাজে না আসলে বেতন, বকেয়া বেতন দেবে না বলছে।

আরেকজন বলেন, অফিস দিয়ে ফোন করে বলছে, তাড়াতাড়ি না আসলে তোমার চাকরি থাকবে না। বেতন দেয়া হবে না।

এদিকে, সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক।

পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, সরকারি ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাম্বুলেন্স-পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য সীমিতভাবে ৩টি ফেরি চলছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারের জন্য ১৭টি ফেরির মধ্যে ছোট-বড় ৪টি ফেরি চলাচল করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular