নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন।
শুক্রবার (১৯ জুন) সকালে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।
মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসকদের মেডিকেল বোর্ড বৈঠক করেন। তখন হাসপাতালের এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন সাহারা খাতুন।
এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে বেশ কয়েকবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে তার।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 