মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলআমার ভাতিজারাই আমার স্বামীকে জমি নিয়ে বিরোধে হত্যা করেছে

আমার ভাতিজারাই আমার স্বামীকে জমি নিয়ে বিরোধে হত্যা করেছে

নিউজ ডেস্ক: টাঙ্গাইল উপজেলার হাবলা ইউনিয়নের নাহালী দক্ষিণ পাড়া গ্রামের একটি কোচিং সেন্টারের পেছন থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ভাতিজারা তাকে খুন করেছেন

নিহত আনোয়ার হোসেন (৭০) উপজেলার হাবলা ইউনিয়নের নাহালী দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে ভাতিজাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, উপজেলার নাহালী গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাতিজা আরিফ ও ইব্রাহিমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ করে আনোয়ার হোসেন নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি।

পরে বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রামের একটি কোচিং সেন্টারের পেছনে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আনোয়ার হোসেনের স্ত্রী কহিনুর বেগম বলেন, ‘আমার ভাতিজারাই আমার স্বামীকে জমি নিয়ে বিরোধে হত্যা করেছে। আমি দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আনোয়ার হোসেনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে ভাতিজাদের অভিযুক্ত করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular