‘ঢাকা উওর গাজীবাড়ী পাক দরবার শরীফের ছাহেবজাদা,বাংলাদেশ তরীকত ফ্রন্ট এর চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল,মহাসচিব, মাওলানা সুফি শেখ নুরুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ কামরুল হাসান ফারুকী,ভাইচ চেয়ারম্যান, মুহাম্মদ আবুল হোসেন চিশতি,যুগ্ন মহাসচিব,মুহাম্মদ জুলহাস উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক, মুহাম্মদ আবু হাসেম নুরী,কেন্দ্রীয় সদস্য, মুহাম্মদ কাজল মাহমুদ সহ এক যুক্ত বিবৃতিতে এশিয়া মহাদেশের মধ্যে প্রক্ষ্যাত তাছাওয়াফবীদ, আলেমেদ্বীন, চাদপুরী শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন, হযরত আল্লামা সৈয়দ আবু আশরাফ মুহাম্মদ গাজীউল হক চাদপুরী শাহ (রহ)এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে যুগশ্রেষ্ঠ তাছাওয়াফ পন্হী আলেমেদ্বীন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাহার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগের কারনে ঢাকার সামরিক হাসপাতাল (সিএম এইচে) ভর্তি হলে চিকিৎসাধীন অবস্হায় আজ ২২জুন রাত তিন ঘটিকার সময় অসংখ্য ভক্ত আশেকানদের রেখে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন!
