মোঃ মনির মন্ডল, নিজস্ব প্রতিবেদক, সাভারঃ আশুলিয়া গুমাইল স্কুলের মাধ্যমিক ২০০২ সেশনের বন্ধু সংগঠনে উদ্যোগে দুইশত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভাইরাসের কারণে কাজ করতে না পারা অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করলেন একটি স্কুলের প্রাক্তন ছাত্ররা। কষ্টের জীবন যাপন, বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ২শ পরিবারকে লাখ টাকারও বেশি সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিলেন মানবতা প্রেমী ছাত্ররা।
শনিবার দুপুরে গুমাইল স্কুল মাঠে করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে পোলার চাল ২ কেজি, চিনি ১ কেজি , সেমাই ১ পেকেট , আলু ২ কেজি, ১ কেজি সয়াবিন পুযাজ ১ কেজি আর একটা সাবান দেয়া হয়।
এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ মজিদ পলান, নুরুল ইসলাম পলান, জাকির হোসেন, হাসেম সরকার, দেলয়ার মন্ডল, শারজাহান সরকার, আবুল কালাম, মহাম্মদ আলী, মোঃ মোসলেম, মনির হোসেন, মাহাবুব হোসেন, সাজ্জাদ, আমীর হোসেন, মনির সরকার, শরিফ পলান, মোঃফারুক সরকার, আবু তাহের ও মাসুদ রানা প্রমূখ ।
গুমাইল স্কুলের এক সাবেক ছাত্র মাহফুজ আলম বলেন, দেশ বিদেশে থাকা ২০০২ সাল ব্যাচের আমাদের বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা ক্ষুদ্র এই সহায়তাকে সাহায্য না বলে উপহার হিসেবে দেখার জন্য অনুরোধ করছি।
আরেক সাবেক ছাত্র মোঃ জাহাঙ্গীর আলম বলেন, অন্যের মুখে হাসি ফোটাতে পারার যে আনন্দ, সেটা কখনো প্রকাশ করা যায় না। তবে আমাদের দেখাদেখি যদি আরো দশ জন উৎসাহিত হয়ে অসহায়দের পাশে থাকে, তাহলে সেটাই আমাদের বড় প্রাপ্তি।
এসময় তারা ত্রাণ বিতরণের পাশাপাশি করোনার বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণাও চালান।তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এটি একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেন শিক্ষানুরাগী ও রাজনীতি নেতারা ও স্কুলেরর প্রধান শিক্ষক বারেক মোল্লা,সহকারী শিক্ষক সাত্তারসহ জিল্লুর রহমান মাস্টার।
