বাংলাদেশে বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের জন্য সময়সুচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারীতে সেলহানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। আর এই সফরে তৃতীয়বারের মতো তিন টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে সফরে কোন টি-টুয়েন্টি ম্যাচ রাখা হয়নি।
এদিকে টেস্ট ইতিহাসে বাংলাদেশের দেড় যুগের পথচলায় এটি হবে মাত্র চতুর্থ তিন ম্যাচের সিরিজ। ২০০৩ সালে পাকিস্তান সফরে প্রথমবার ৩ ম্যাচের সিরিজ খেলার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ২০০৭ সালে খেলেছিল শ্রীলঙ্কায়। আর সবশেষ ২০১৪ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে।
নেপিয়ারে আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে শুরু টাইগারদের যাত্রা। ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। তবে এবারের সফরে কোনো টি-২০ সিরিজ পাচ্ছে না টাইগাররা।
এছাড়া হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ ওয়েলিংটনে আর তৃতীয় টেস্ট ১৬ মার্চে টেস্ট ক্রাইস্টচার্চে।
এক নজরে দেখেনিন সময়সূচি

উলেক্ষ্য নিউজিল্যান্ড বোর্ড আরো জানায়,ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও ১ টি-টোয়েন্টির সফরে যাবে শ্রীলঙ্কা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৫ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সফরে যাবে ভারত।
