বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeদেশের খবরএবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না : গাজীপুরে রেলমন্ত্রী

এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না : গাজীপুরে রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবারের কোরবানির ঈদে মানুষদের বাড়ি না ফিরতে অনুরোধ জানিয়ে বলেছেন, আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে এবারের ঈদ উদযাপন করুন। কারণ এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না।

মন্ত্রী শনিবার সকালে গাজীপুর-ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে থাকে। তাই জয়দেবপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। এখান থেকে ঈশ্বদী পর্যন্ত ডাবল লাইন যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় রেল সেতু নির্মাণ করা হচ্ছে। এরপরে ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রেল লাইনটিও ডাবল লাইন হবে। সেখানেও মিটার গেজের পাশাপাশি ব্রডগেজ রেল লাইন চালু করা হবে। এসব কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিকসংখ্যক ট্রেন চালানো যাবে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। জয়দেবপুর জংশন হলেও তা পুরোপুরি জংশনের সুবিধা পাচ্ছে না। তাই অতিদ্রুত এটি পুর্ন জংশনের মর্যাদা পাবে। গাজীপুর একটি শিল্প নগরী। এখান থেকে প্রতিদিন হাজার হাজার লোক ঢাকায় গিয়ে চাকুরি ও ব্যবসা বাণিজ্য করে থাকে। প্রতিদিন যেন ঢাকা-গাজীপুর লাইনে ৭-৮টি ট্রেন চলাচল করতে পারে সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। রেলকে আমরা একটি ডিসিপ্লেনের মধ্যে আনতে চাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular