বুধবার, জুন ১৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরএসআই শাহিন ও লতিফের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এসআই শাহিন ও লতিফের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টাঙ্গাইলের সখীপুরে“এসআইয়ের বিরুদ্ধে নারীকে বাড়িছাড়া করার অভিযোগ” শিরোনামে গত ২১জুন সোমবার দৈনিক প্রথম আলো পত্রিকার ৬নং পৃষ্ঠায় এবং দৈনিক যুগান্তর , দৈনিক ভোরের পাতা ও কচুয়া অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।আমি আব্দুল লতিফ মিয়া ও সখীপুর থানার এসআই শাহীন মিয়ার বিরুদ্ধে ওইসকল পত্রিকায় প্রকাশিত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় গত ৬মাস পূর্বে ওই নারী আয়শা খাতুনকে শরীয়ত মোতাবেক তালাক প্রদান ও যথাযথ নিয়মে তা কার্যকর করা হয়েছে। আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতেই ওই নারী বেআইনীভাবে আমার বাড়িতে অবস্থান করে আসছিলেন। মূলত আমার অভিযোগের প্রেক্ষিতেই এসআই শাহীন আমার বাড়িতে তদন্ত করতে যান। ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ার কথা স্বীকার করেন এবং সাবেক ইউপি সদস্যসহ অন্যান্যের উপস্থিতিতে নিজহাতে আমার ঘরে তালা লাগিয়ে এসআই’র হাতে চাবি বুঝিয়ে দিয়ে চলে যান। তাকে কেউ জোর করে বাড়ি থেকে বের করে দেননি। এ ঘটনাকে কেন্দ্র করে ২০ জুন রবিবার ওই নারী ও এলাকার কুচক্রী মহল নামমাত্র একটি মানববন্ধন করে। এছাড়াও দৈনিক ভোরের পাতা ও কচুয়া অনলাইনে আমার দ্বিতীয় বিয়ে এবং গাজীপুরে চাকুরী করার কথা উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এসব মিথ্যা সড়যন্ত্রমূলক নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

আব্দুল লতিফ মিয়া

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular