শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি (বুধবার) সকালে কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শুকুর মাহমুদ তালুকদারসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।