রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে ডিজিটাল কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

কালিহাতীতে ডিজিটাল কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- করোনাভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী ও এলেঙ্গা পৌরসভার ২ হাজার ৪ শত কর্মহীন মানুষদের জন্য এই প্রথম ডিজিটাল কার্ডের মাধ্যমে বিশেষ ওএমএস’র ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় কালিহাতি পৌরসভার বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিহাতী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, ওএমএস’র স্থানীয় ডিলার আলমগীর হোসেন এবং কামাল হোসেন কুলীন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular