শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বজ্রপাতে নিহত ১ আহত ৪

কালিহাতীতে বজ্রপাতে নিহত ১ আহত ৪

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংনা গ্রামের কুমারী বিলে মাছ ধরতে গিয়ে ১ জেলে নিহত ও ৪ জেলে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
১৩ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) ভোর ৫ টায় সিংনা গ্রামের কুমারী বিলে মাছ ধরতে গিয়ে ওই গ্রামের তায়েব আলীর ছেলে শুকর মাহমুদ(২৫) বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নিহত শুকুর মাহমুদের সাথে থাকা আরোও চার জেলে আহত হন। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের নাজিম উদ্দিন, কলিম উদ্দিন, শামসুজ্জামান ও সুমন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম জানান, চারজন আহতের মধ্যে কলিম উদ্দিন ও সামসুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুইজন সুমন ও নাজিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular