Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, পুকুরে মিললো মরদেহ

কালিহাতীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, পুকুরে মিললো মরদেহ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে।

রায়হানের স্ত্রী জানান, রবিবার রাতে আমার স্বামী রাত ২টার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে সেগুলো নিয়ে যায়। সে সময় তিনি মদপান অবস্থায় ছিল এবং তার সাথে আরও একজন লোকছিল। তাকে চিনতে পারিনি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে জখম অবস্থায় রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল।

উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং বিক্রির সাথে জড়িত ছিল। এছাড়াও সে উপজেলার রামপুরের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

RELATED ARTICLES

Most Popular