বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীর কৃষক মালেকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

কালিহাতীর কৃষক মালেকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি: অবশেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের আব্দুল মালেকের ধান কাটা শুরু হয়েছে। শ্রমিকের মূল্য বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকি প্রতিবাদ হিসেবে তার ধান ক্ষেতে আগুন দেয়। আজ বুধবার (১৫ মে) দুপুরে জেলার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা আব্দুল মালেকের ক্ষেতে ধান কেটে দেন। শিক্ষার্থীরা বলেন, কৃষক আব্দুল মালেককে সহযোগিতা করার জন্য ধান কেটে দেন।

আর আব্দুল মালেক বলেন, শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদ স্বরুপ তিনি ক্ষেতে আগুন দেন। তবে শিক্ষার্থীরা তার ধান কেটে দেয়ায় তিনি অনেক খুশি। টাঙ্গাইলে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫শ টাকায়। অন্যদিকে একজন শ্রমিকের দিন মজুরি ৮৫০ টাকা। এতে প্রতি মণ ধানে কৃষককে গুণতে হচ্ছে লোকসান। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

ধানের ন্যায্য মূল্য না পেয়ে টাঙ্গাইলের কালিহাতীর আব্দুল মালেক সিকদার নিজের পাকা ধানে আগুন দিয়ে প্রতিবাদ জানান। রবিবার (১২ মে) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা এলাকায় তিনি ধানক্ষেতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। ঘাটাইলডটকম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular