Homeদেশের খবরগাজীপুরে দুই হাজার পরিবারে খাদ্য সহায়তা দিলেন কাউন্সিলর

গাজীপুরে দুই হাজার পরিবারে খাদ্য সহায়তা দিলেন কাউন্সিলর

করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে লকডাউন। অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের ঘরের বাইরে বের হতে সরকারিভাবে নিষেধ। নিত্যপ্রয়োজনীয় ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সব বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে অনেক ‘অসহায়, দুস্থ, নিম্নআয়ের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। সরকার ওইসব নিম্নবিত্ত, গরিব, দুস্থ ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সাহায্য সহযোগিতা করছেন।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গাজীপুরে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। আজ শনিবার সকালে নগরীর বোর্ডবাজারে নিজ কার্যালয়ে এ সহায়তা প্রদান করেন।

খাদ্য সহায়তা নেওয়ার জন্য আসা বৃদ্ধ পুরুষ-মহিলাদের তিন ফিট দূরত্বে লাইনে দাঁড় করানো হয়। পরে একজন একজন করে দীর্ঘ সময়ে এ খাদ্য বিতরণ করা হয়। একটি পরিবারে অন্তত পাঁচ দিনের খাদ্যের মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, টোস্ট বিস্কুট ইত্যাদি।

আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, যতটুকু সম্ভব সহযোগিতা করছি। আমি মনে করি সমাজে বিত্তবানদের সাধ্যমত এসব অসহায়, খেটে খাওয়া দুস্থ মানুষের পশে দাড়াঁনো উচিৎ। এ ছাড়া এখন ঘরে থাকা সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আসুন সবাই সরকারি নির্দেশনা মেনে চলি। আমাদের সর্তকতা আমাদের নিরাপত্তা।

RELATED ARTICLES

Most Popular