গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ল্যাবে বেশির ভাগ যন্ত্রপাতি বসানো হলেও আরও কিছু যন্ত্রের অভাবে শুরু হয়নি কোভিড-১৯ পরীক্ষা।
কলেজের মাইক্রোবায়েলজিস্ট বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এসকে সাইফুল আলম জানান, মাইক্রোবায়োলজিস্ট, টেকনোলজিস্টসহ পর্যাপ্ত জনবল ও পিসিআর মেশিন রয়েছে তাদের। কিন্তু নেই বায়োসেপ্টিক কেবিনেটসহ আনুষঙ্গিক আরও কিছু সরঞ্জাম। এ কারণে এখানে পরীক্ষা শুরু করা যায়নি।
এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর থেকে দৈনিক ১৫০ থেকে ৩০০ নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এতে অনেক সময় লেগে যাচ্ছে। তাদের ল্যাব চালু হলে সময় ও শ্রম বেঁচে যাবে।
