শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে আ.লীগ নেতা হত্যায় তিনজন গ্রেপ্তার

গোপালপুরে আ.লীগ নেতা হত্যায় তিনজন গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম তালুকদার ওরফে নিক্সনকে (৪৮) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার ঈদের আগের রাতে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার খুন হন। তার আজগড়া গ্রামের বাড়ি থেকে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলা সদরের বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করেন। তিনি সদর উপজেলার লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নিহত আমিনুল ইসলাম তালুকদারের ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার বাদী হয়ে রোববার রাতে ধনবাড়ী থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে। পরে ধনবাড়ী থানার পুলিশ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন।

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. চান মিয়া জানান, গোপালপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যা মামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন, সুজন ও ফারুক তিনজনের বাড়িই গোপালপুর উপজেলার বন্ধ আজগড়া গ্রামে। সোমবার দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular