সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে করোনায় নতুন আক্রান্ত ৪,  বেড়ে দাঁড়ালো ৩৪ জনে

গোপালপুরে করোনায় নতুন আক্রান্ত ৪,  বেড়ে দাঁড়ালো ৩৪ জনে

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রন্তদের মধ্যে মির্জাপুর ইউনিয়নের জোত আতাউল্লাহ্ গ্রামের  ১ জন, নগদাশিমলা ইউনিয়নের চরচতিলা গ্রামের ১ জন, ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা গ্রামের ২ জন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন ১০ জন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত ২৩ জুন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার ওই ৪ জনের ফলাফল পজেটিভ জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার সুপারিশক্রমে আক্রান্ত ব্যক্তিদের বাসা-বাড়ী লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular