মো. নূর আলম, গোপালপুর থেকে: টাঙ্গাইলের গোপালপুরে আলম নগর ইউনিয়নের জয়নগর গ্রামের কৃষক সেকান্দর আলীর স্ত্রী কুলসুম বেগম (৫৩) গত মঙ্গলবার রাত দুইটার দিকে নিজকক্ষে কাঠের ধণ্ন্যার সাথে প্লাস্টিকের দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে।
মহিলাটির ছেলে শাহ আলম জানান মঙ্গলবার রাত্রি দুইটার দিকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাহিরের পরিত্যক্ত একটি ঘরে গেলে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখা যায়। পরে গোপালপুর থানা পুলিশ খবর পেয়ে লাশটি থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গোপালপুর থানার এসআই মো. আনোয়ার বলেন কোনো অভিযোগ না থাকায়, মহিলাটি মানসিক ভারসাম্যহীন তাই বিনা ময়নাতদন্তে ময়নাতদন্তে প্লাস্টিক পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
