ঘাটাইলে অবৈধ বালু-মাটি উত্তোলন, জব্দ করা হলো ড্রেজার

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের গজারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবাব আলী জানান, একটি অসাধু চক্র গজারিয়া বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ড্রেজার মেশিনটি যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে, যাতে এটি পুনরায় অবৈধ কাজে ব্যবহার করা না হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর