নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের ঘাটাইলে নলকূপের পানি সরানোর গর্তে পরে আরাফাত নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরাফাত দিগর ইউনিয়নের হামিদপুর গ্রামের সেন্টু মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ীতে খেলতে গিয়ে সবার অজান্তে নলকূপের পানি সরানোর গর্তে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বিকালে নলকূপের পানি সরানোর গর্ত থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়।
