নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে পিএসসি পরীক্ষার্থীর দরিদ্র অভিভাবকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ছয়ানী বকশিয়া মাদার কেয়ার প্রি ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অন্ষ্ঠুানে সজীব আহম্মেদ গণগন্থাগারে উদ্যোগে দরিদ্র অভিভাবকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী তাং, ছয়ানী বকশিয়া দখিল মাদরাসার সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, সজীব আহম্মেদ গণগন্থাগারে প্রতিষ্ঠাতা সজীব আহম্মেদ,ছয়ানী বকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বাবু মো. আবু সায়েম আজাদ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।