ঘাটাইলে বিপুল পরিমাণের সরকারি ওষুধ জব্দ সহ ব্যবসায়ী আটক

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণের সরকারি ওষুধ জব্দ সহ এক ব্যবসায়ীকে আটক করেছ টাঙ্গাইল ডিবি (উত্তর)।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল ডিবি (উত্তর) পুলিশ গতকাল সোমবার (১৩ জুলাই) জেলার ঘাটাইল উপজেলার বিস্তীর্ণ পাহাড়িয়া অঞ্চলের কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ‘সুমাইয়া মেডিকেল হল’ এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করা হয়।
সে সময় কাজলা এলাকার ‘সুমাইয়া মেডিকেল হল’ এর মালিক ওয়াহেদ আলীর ছেলে নিজাম উদ্দিনকে আটক করে ডিবি পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর