ঘাটাইল প্রতিনিধিঃ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজী ও গনিতসহ ৫টি বিষয়ে বৃত্তি পরীক্ষায় ৫৪টি বিদ্যালয়ের ৪শ’৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, টাঙ্গাইল – ৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম,শিক্ষক সমিতির সভাপতি মো.তাহাজ্জত হোসেন সহ-সভাপতি মো. হাসান আলী,সাংগঠনিক সম্পাদক মো.বিপ্লব সরকার প্রমূখ। এছাড়া শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি,উপদেষ্টা কমিটি সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
